Sylhet Today 24 PRINT

এসএসসি ও এইচএসসির অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষণা করে তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত করা হবে।

অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.