Sylhet Today 24 PRINT

ঢাবির প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ১০

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটকদের মধ্যে আছেন প্রেস কর্মচারী, নাটোরের ক্রীড়া কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান সিআইডি’র এএসপি (মিডিয়া) শারমিন জাহান।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটককৃতদের পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান শারমিন জাহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.