Sylhet Today 24 PRINT

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশ করা হবে।

ওই দিন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।

এর আগে বেলা ১১টায় গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ও ফলের পরিসংখ্যানের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.