Sylhet Today 24 PRINT

রংপুরের ইভিএম কেন্দ্রে লাঙ্গল জয়ী

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীক জয়ী হয়েছে। সরকারি বেগম রোকেয়া কলেজে স্থাপিত এই কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

কেন্দ্রটিতে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭৪টি। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৩৪টি এবং ধানের শীষে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার ১১৭টি ভোট। বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষের ৪৫ মিনিটের মাথায় কেন্দ্রটির ফলাফল জানান প্রিজাইডিং কর্মকর্তা।

অন্যদের মধ্যে মই প্রতীকে বাসদের আবদুল কুদ্দুস ২১, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু ৬১, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ৯ এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ১১ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুর সিটির ১৯২টি কেন্দ্রে সনাতন পদ্ধতিতে ভোটগ্রহণ হলেও ২৫ নম্বরের ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্রে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.