Sylhet Today 24 PRINT

৭৫০ জনকে গুমের অভিযোগ করে খালেদার টুইট

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া অভিযোগ করেছেন বিগত ১০ বছরে সরকারি বাহিনী ৭৫০ জনকে গুম করেছে ।

আজ বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্টে তিনি এ অভিযোগ করেন।

টুইটারের পোস্টে বিএনপি নেত্রী লিখেন, ‘২০১৩’র কাল ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল, আজও তাঁরা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে প্রায় ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।’

পোস্টের সাথে খালেদা জিয়া নিখোঁজ কয়েকজনের একটি ছবিও জুড়ে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.