Sylhet Today 24 PRINT

ফিরে গেলেন তিন বিএসএফ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৭

ফাইল ছবি

বাংলাদেশ সীমানায় ঢুকে পড়া তিন বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাজশাহীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয়।

রাজশাহীর চর মাঝাড়দিয়ার বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তাহের সাংবাদিকদের জানান, সোমবার বেলা দেড়টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বিএসফের এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার সোমবার ভোরে জেলার পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।

বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার সাংবাদিকদের বলেন, “হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে গেছে। এ কারণে ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের ফেরত দেওয়ার জন্য বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের আয়োজন করা হয়।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.