Sylhet Today 24 PRINT

সংসদ রেখেই নির্বাচন হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংসদ রেখেই নির্বাচন হবে, কারণ সংবিধান অনুসারে এ সংসদের মেয়াদ রয়েছে ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত। সুতরাং বর্তমান সংসদও থাকবে, নির্বাচনও হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়ে থাকে।  বিএনপি যতো কথাই বলুক; আগামী নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে এবং সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।

এ সময় অনেকের মধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.