Sylhet Today 24 PRINT

ছয় কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ৬টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। ডিএনসিসির রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া এমন সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছেন।

ফার্মগেট এলাকায় অবস্থিত কোচিং সেন্টারগুলো হচ্ছে ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার ও প্যারাগন কোচিং সেন্টার।

রবীন্দ্র শ্রী বড়ুয়া জানান, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া, বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও তারা আইন না মানায় সিটি করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.