Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের পাহাড়ধসে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক  |  ৩০ ডিসেম্বর, ২০১৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের পাহাড় কাটার সময় পাহাড় ধসে শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন শনিবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগরের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

নিহতরা হলেন শ্রমিক মো. দিদার ও আমির উদ্দিন এবং শিশু মো. আকিব।

ইউএনও আরো জানান, দুপুরে বন বিভাগের শ্রমিকরা মাটি কাটছিলেন। এ সময় তাঁদের ওপর পাহাড় ধসে পড়ে। ধসের সময় শিশুটি পাহাড়ের ওপরে ছিল। ধসে সে নিহত হয় বলে জানান ইউএনও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.