Sylhet Today 24 PRINT

‘নিখোঁজ’ বিএনপি নেতা সাদাত আহমেদ ৩ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৭

রমনা থানার নাশকতার মামলায় অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ, ২০১৫ সালের জানুয়ারিতে রমনা থানায় নাশকতার (জ্বালাও-পোড়াও) একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিকেলে বনানী ওভারপাসের নিচে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয় সাদাতকে। গাড়িতে থাকা সাদাতের ছেলেকে অপহরণকারীরা জানায়, সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন। পরে তাকে না পেয়ে থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.