Sylhet Today 24 PRINT

পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৮

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী ঢ‌লের মধ্যে রঙিন বেলুন উড়িয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

‌সোমবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানী ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

স্কুল মাঠে এ উৎসব আয়োজনে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হ‌য়ে যোগ ‌দেয় ঢাকার বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী। উৎসবে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.