নিউজ ডেস্ক | ০১ জানুয়ারী, ২০১৮
ফাইল ছবি
২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার অনেক বেড়েছে বলে জানিয়েছে সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় ২৭ দশমিক ৩৬ শতাংশ বেশি বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ক তথ্য উপস্থাপন করেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন জানান, ২০১৬ সালে দুই হাজার ৩১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চার হাজার ১৪৪ জন। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ হাজার ২২৫ জন।
তিনি আরো জানান, ২০১৭ সালে তিন হাজার ৩৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে পাঁচ হাজার ৬৪৫ জন। আহত হয়েছে সাত হাজার ৯০৮ জন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সারা দেশের সব জেলার তুলনায় ঢাকা জেলায় সড়ক দুর্ঘটনার হার গত বছর ছিল সবচেয়ে বেশি।