Sylhet Today 24 PRINT

শপথ নিলেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

বছরের শুরুতেই মন্ত্রিসভায় রদবদল এলো। বাড়ল মন্ত্রিসভার পরিধি। পূর্ণমন্ত্রী হিসেবে তিনজন ও প্রতিমন্ত্রী হিসেবে একজন শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।  প্রতিমন্ত্রী হয়েছেন রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত হলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।

এদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের, এ কে এম শাহজাহান কামাল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন কাজী কেরামত আলী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.