Sylhet Today 24 PRINT

নারী মাদক পাচারকারীর মিউজিক ট্র্যাকে আলোড়ন

অনলাইন ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৮

মাদক পাচারের দায়ে ইন্দোনেশিয়ায় দশ বছর জেল খেটেছেন। তিন বছর প্যারোলেও কাটিয়েছেন। তিনি শ্যাপেল করবি। কয়েক মাস আগে তিনি অস্ট্রেলিয়ায় ফিরেছেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিউজিক ট্র্যাকে গান গাইতেও দেখা গেছে করবিকে।

'পাম ট্রি' নামে ট্র্যাকটি কথা ছিল, 'আমি কুইন্সল্যান্ডে আছি, এখানে রৌদ্রকরোজ্জল। আমার পেছনে অনেক পাম গাছ।' ইনস্টাগ্রামে দেয়া এক পোষ্টে করবি লিখেছেন, মিউজিক ট্র্যাকটি বানাতে গিয়ে খুবই মজা হয়েছে।

ওই মিউজিক ট্র্যাক নিয়ে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম বিভক্ত হয়ে পড়েছে। করবির পরিবর্তন উৎসাহব্যঞ্জক বলে কেউ কেউ তারিফ করছেন।অনেক তাকে অস্ট্রেলিয়ার সত্যিকারের আইকন। আবার কেউ কেউ ব্যপারটিকে পুরো ধাপ্পাবাজি উল্লেখ করে বিরক্তি প্রকাশ করেছেন।

২০০৪ সালে প্রায় সাড়ে চার কেজি গাঁজাসহ ইন্দোনেশিয়ায় ধরা পড়েন শ্যাপেল করবি। এরপর নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। কিন্তু দ্বীপ রাষ্ট্রটির মাদক আইন খুবই কঠোর হওয়ায় এক দশক জেল খাটেন ও তিন বছর প্যারোলে ছিলেন তিনি। ২০১৭ সালের মে মাসে মুক্তি পান করবি।

গাজা নিয়ে ধরা পড়ার ঘটনা ওই সময়ে বেশ আলোড়ন তুলেছিল। পুরোটা সময় অস্ট্রেলিয়ার গণমাধ্যম তার খবর প্রচার ও প্রকাশ করেছে। শুরু থেকেই করবিকে নিয়ে অস্ট্রেলিয়ানরা দুই ভাগে বিভক্ত ছিলেন। তবে নিজ দেশে বরাবর সহানুভূতি পেয়েছেন তিনি।

অনেকে বিশ্বাস করতেন যে করবির সঙ্গে অকারণে রূঢ় ব্যবহার করা হয়েছে। করবি জেলখানায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন- এমন খবরেও তার প্রতি সহানুভূতিশীল ছিলেন অনেকে। সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.