Sylhet Today 24 PRINT

নরেন্দ্র মোদী: নিজেই যখন রিপোর্টার!

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০১৫

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সবাইকে তাৎক্ষণিক অবগত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের কাছে কর্মসূচিগুলো প্রকাশ করার এ উদ্যোগটি বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়।

দিনভর একের পর এক টুইট বার্তায় তাঁর ঢাকা সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক, মমতার সঙ্গে বৈঠকসহ তাঁর কর্মসূচির প্রতিটি বিষয় তুলে ধরেছেন। প্রকাশ করেছেন কর্মসূচির ছবিও।

বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত এসব টুইট ও ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনভর আলোচনায় ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.