Sylhet Today 24 PRINT

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০১৮

রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে।

গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রয়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেয়।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.