Sylhet Today 24 PRINT

ডিএনসিসি মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৬ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ঘোষিত তফসিলে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি  ডিএনসিসি মেয়র পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি।

একইসঙ্গে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডগুলোতে একইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.