Sylhet Today 24 PRINT

আবারো বেড়েছে সোনার দাম

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৮

আবারো বেড়েছে সোনার দাম। প্রতি ভরি ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বিষয়টি জানায়।
 
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, বিয়ের মওসুমে স্থানীয় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ানো হয়েছে।
 
গত ২৫ ডিসেম্বর সর্বশেষ সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.