Sylhet Today 24 PRINT

বিকেলে বসছে বাজেট অধিবেশন

নিউজ ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

বিকেলে বসছে দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন।

আজ সোমবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্য্যসূচি শুরু হবে।

এর আগে, ০৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার পর শুক্র-শনি সাপ্তাহিক ছুটি ও রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফরের কারণে অধিবেশন মুলতবি রাখা হয়।

আজকের  কার্যসূচিতে রয়েছে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেটর ওপর সাধারণ আলোচনা।

বাজেট অধিবেশন শুরু হয় ০১ জুন, চলবে আগামী ০৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে আগামী ৩০ জুন প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.