সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৮
সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) মক্কায় বাংলাদেশ এবং সৌদি সরকারের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং সৌদি সরকারের পক্ষে সেদেশের ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এদের মধ্যে সরকারিভাবে যেতে পারবেন ৭ হাজার এবং বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ২০ হাজার ১শ’ ৯৮ জন।