Sylhet Today 24 PRINT

দেশে সাক্ষরতার হার ৭১ ভাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৮

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৬ সালে দেশে সাক্ষরতার হার ছিল শতকরা ৭১ ভাগ।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৩ ভাগ এবং নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ। ২০০৯ সালে দেশে এ হার ছিল ৪৬ দশমিক ১৫ ভাগ।

মুস্তফা কামাল বলেন, জেলাওয়ারি সাক্ষরতার হারের মধ্যে রয়েছে, ঢাকায় ৭০ দশমিক ৫৪ ভাগ, ঝালকাঠিতে ৬৬ দশমিক ৬৮ ভাগ, পিরোজপুরে ৬৪ দশমিক ৮৫ ভাগ, গাজীপুরে ৬২ দশমিক ৬০ ভাগ, নড়াইলে ৬১ দশমিক ২৭ ভাগ, বরিশালে ৬১ দশমিক ২৪ ভাগ, খুলনায় ৬০ দশমিক ১৪ ভাগ, ফেনীতে ৫৯ দশমিক ৬৩ ভাগ, বাগেরহাটে ৫৮ দশমিক ৯৮ ভাগ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৯১ ভাগ, কুমিল্লা ৫৩ দশমিক ৩২, সিলেট ৫১ দশমিক ১৮, রাজশাহী ৫২ দশমিক ৯৮, রংপুর ৪৮ দশমিক ৫৫ এবং ময়মনসিংহ ৪৩ দশমিক ৪৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.