Sylhet Today 24 PRINT

কনস্টেবল নিয়োগ পরীক্ষা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৮

স্থগিত করা হয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা। পরবর্তী সময়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হলো বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিংয়ের দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ শাখা থেকে বলা হয়েছে, পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জানুয়ারি মাসে জেলায় অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তী কার্যক্রম সবাইকে অবহিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.