Sylhet Today 24 PRINT

দেশে ভোটার ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৮

খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩।

সোমবার (২২ জানুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে নতুন ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.