Sylhet Today 24 PRINT

‘ফেসবুক বন্ধ করে দেওয়া কোনো সমাধান না’

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৮

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, “ফেসবুক বন্ধ করে দেওয়া কোন সমাধান না। প্রযুক্তি চালু রেখেই এর অপব্যবহার রোধ করতে হবে”।

মঙ্গবলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান যে, আগামী মাসে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চলার সময়ে ফেসবুক, টুইটারের মত সামাজিক মাধ্যমগুলো বন্ধ রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারের প্রতিক্রিয়া জানতে হওয়া হলে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন ‘আমাকে এখনও কেউ অনুরোধ করেননি। করলে আমার অবস্থান জানাবো। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেন। ফলে আবারও তা বন্ধের কোনও কারণ দেখি না।’

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.