Sylhet Today 24 PRINT

জাতীয় পতাকার অবমাননা: জামায়াতের দুই নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক |  ০৯ জুন, ২০১৫

জাতীয় পতাকার অবমাননা করায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানীপাড়া/বামুনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটক শিক্ষকরা হলেন-নোয়ানীপাড়া/বামুনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াতের রোকন আবু জাফর (৪৮) ও সহকারী শিক্ষক জামায়াত কর্মী সেকেন্দার আলী (৪৫)। আটক শিক্ষকদের বাড়ি নোয়ানীপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে সরকারি অনুদানে দু’টি টয়লেট নির্মাণ করা হয়েছে। নির্মাণ শেষে টয়লেটের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা আ‍ঁকা হয়েছে। এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বিধায় দুই শিক্ষককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.