Sylhet Today 24 PRINT

ফের বেড়েছে স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

এক মাসের মধ্যে তিন বার বেড়েছে স্বর্ণের দাম। গত বছরের ২৫ ডিসেম্বর ১ হাজার ৪শ টাকা, চলতি বছরের ১০ জানুয়ারি ১ হাজার ৪শ টাকা এবং আগামীকাল ২৬ জানুয়ারি থেকে ১ হাজার ৩১৭ টাকা মিলে মোট তিন দফায় দাম বেড়েছে ৪ হাজার ৩১৭ টাকা। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫২ হাজার ২৫৫ টাকায়। শুক্রবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও তা সমন্বয় করা হয়। তাই এখন থেকে প্রতি গ্রাম স্বর্ণের দর ৪ হাজার ৪৮০ টাকা। সেই হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৫২ হাজার ২৫৫ টাকা।

আর ২১ ক্যারেট প্রতি ভরি ৪৯ হাজার ৯২২ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৭ হাজার ৪১০ টাকা। তবে রুপার দাম বাড়েনি। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.