Sylhet Today 24 PRINT

সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো ২৫ বছর বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়াতে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
 
সোমবার (২৯ জানুয়ারি)প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
সংশোধনের ফলে সংসদে ৫০টি নারী আসন সংরক্ষণের মেয়াদ আরো ২৫ বছর বৃদ্ধি হলো বলে জানিয়েছেন শফিউল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.