Sylhet Today 24 PRINT

মোবাইল গ্রাহকসংখ্যা সাড়ে ১৪ কোটি দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৮

মোবাইল গ্রাহকসংখ্যা সাড়ে ১৪ কোটি দাঁড়িয়েছে

২০১৭ সালের ডিসেম্বর মাসে দেশের মোবাইল গ্রাহক সংখ্যা সাড়ে ১৪ কোটি দাঁড়িয়েছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর সাথে ইন্টারনেট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটিতে।

সোমবার ( ২৯ জানুয়ারি) সর্বশেষ এই পরিসংখ্যান নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় গ্রাহকদের তথ্য নিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করে বিটিআরসি।

পরিসংখ্যানে দেখা যায়, ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার সক্রিয় গ্রাহক সংখ্যার শীর্ষে আছে গ্রামীনফোন, ২য় অবস্থানে আছে রবি ৪ কোটি ২৯ লক্ষ ৮ হাজার, ৩ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ও  ৪৪ লাখ ৯৪ হাজার গ্রাহক নিয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ অবস্থানে রয়েছে বাংলালিংক এবং টেলিটক।  চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজারে পৌঁছেছে।

অপরদিকে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪ লাখ ৮৩ হাজারে পৌঁছেছে। মোবাইল ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার, ওয়াইম্যাক্স ৮৯ হাজার এবং আইএসপি ও পিএসটিএন মিলে গ্রাহক ৫৩ লাখ ৪৪ হাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.