সিলেটটুডে ডেস্ক | ৩০ জানুয়ারী, ২০১৮
২০১৮ সালের অমর একুশে বইমেলার বিভিন্ন তথ্য পাওয়া যাবে নতুন এক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
তিনি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধনের সময় বইমেলার জন্য নতুন এই ওয়েবসাইট www.ba21bookfair.com উদ্বোধন করবেন। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বইমেলার যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।