Sylhet Today 24 PRINT

জানুয়ারিতে ১৯৪ খুন

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

জানুয়ারি মাসে সারা দেশে ১৯৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ মানবাধিকারের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশনের ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান কাজ সম্পন্ন করে।

বুধবার গণমাধ্যমে পাঠানো তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে সারা দেশে ১৯৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। একই মাসে পরিবহন দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৭ জন এবং আত্মহত্যা করেছেন ৩২ জন।

জরিপে উল্লেখ করা হয়েছে, জানুয়ারি মাসে ১৯৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে যৌতুকের কারণে ৬ জন, পারিবারিক সহিংসতায় ২৯ জন, সামাজিক সহিংসতায় ৬০ জন, রাজনৈতিক কারণে ৯ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১৯ জন, বিএসএফের হাতে ২ জন, চিকিৎসকের অবহেলায় ৪ জন, অপহরণের পর ৫ জন, গুপ্তভাবে ১৪ জন, রহস্যজনক কারণে ৩৯ জন, ধর্ষণের পর ৭ জন।

জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটেছে ৭টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.