Sylhet Today 24 PRINT

৮ ফেব্রুয়ারি মাঠে থাকবে আওয়ামী লীগ: হাছান মাহমুদ

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের ওপর ও প্রিজন ভ্যানে জাতীয়তাবাদী জিনেরা হামলা চালিয়েছে জানিয়ে হাছান মাহমুদ তাদের ঠেকাতে মাঠে থাকবে বলে জানান। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে' এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ফজলুল হক, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, 'যেভাবে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে, তা হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে। এ ঘটনা বিএনপি নেতাদের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অথচ মির্জা ফখরুল বলেছেন, এরা তাদের কেউ না। আবার পরের দিন বলেছেন, এরা অনুপ্রবেশকারী। আসলে বিএনপিতে জাতীয়তাবাদী জিন ঢুকেছে। জাতীয়তাবাদী জিনই সম্ভবত সেখানে হামলা চালিয়েছিল।'

তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। সেদিন কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.