নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
হযরত শাহজালাল (রা:) ও হযরত শাহপরাণ (রা:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটের পথে মোটর যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯:১৫ মিনিটে তাঁর গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংসের সদস্য শামসুদ্দিন দিদার।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিপক্ষে রায় ঘোষণার তিনদিন আগে খালেদা জিয়ার এ সিলেট সফর আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক গুরুত্বও বহন করছে বলে জানিয়েছে দলের একাধিক সূত্র।
মোটর সহযোগে সিলেট পৌঁছে সার্কিট হাইজে বিশ্রাম নিয়ে সোমবার বিকেলেই প্রথমে হযরত শাহজালাল (রা:) ও তারপর হযরত শাহপরাণ (রা:) এর মাজার জিয়ারত করবেন খালেদা জিয়া।
পরে সিলেট সার্কিট হাউজেই রাত্রিযাপন করে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবারও মোটর সহযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন দলটির চেয়ারপার্সন।