Sylhet Today 24 PRINT

বাকস্বাধীনতা কাড়বে ডিজিটাল নিরাপত্তা আইন : সুলতানা কামাল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এই শেখ হাসিনার সরকার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের ৫ বছর পূর্তি উপলক্ষে ‘মতপ্রকাশের বাধা, সাম্প্রতিক কালাকানুন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সুলতানা কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করছে। এছাড়া, মন্ত্রীসভায় ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাবে বিস্ময় প্রকাশ করে তিনি এমন প্রস্তাবের বিরোধীতা করেন।

সুলতানা কামাল বলেন, এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে রাজপথে সরব থাকতে হবে গণজাগরণ মঞ্চকে। গণজাগরণ মঞ্চই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.