Sylhet Today 24 PRINT

খালেদার রায় : দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি)। এই রায়কে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের অনুরোধে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.