Sylhet Today 24 PRINT

জামিন আবেদন নাচক রিজভীর

নিউজ ডেস্ক |  ১১ জুন, ২০১৫

খিলগাঁও পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে এই মামলা তিনটি গত ২৮ মে ও ১ জুন ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদনের জন্য তুললে নাকচ করা হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককেটল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দানের অভিযোগে পল্টন, খিলগাঁও ও মতিঝিল থানায় বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে পৃথক এই তিন মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.