Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে জাতিসংঘের বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুতেরেসের পক্ষ থেকে বিবৃতি দেন মুখপাত্র ফারহান হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সামগ্রিক বিষয় পর্যালোচনার পরই সুনির্দ্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে জাতিসংঘ।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, সবার উপস্থিতি-অন্তর্ভূক্তিমূলক ভোট অনুষ্ঠান দেখতে চান বাংলাদেশে। তার আগে, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় জাতিসংঘের বিবৃতিতে।

ফারহান হক বলেন, বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়ার রায় পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। পর্যালোচনার পরই বিস্তারিত বিবৃতি দেবে জাতিসংঘ। সেই পর্যন্ত সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচনে এই ঘটনার কেমন প্রভাব পড়বে তা এখনই বলা মুশকিল। তবে সবার অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.