Sylhet Today 24 PRINT

খালেদাকে দেখতে কারাগারে স্বজনরা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কারাগারে গেছেন স্বজনরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী নাসরিন ইস্কান্দার ও ছেলে অভিক ইস্কান্দার এবং খালেদার বোন সেলিনা। তারা কতক্ষণ কারাগারে থাকবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

রায়ের পর থেকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.