Sylhet Today 24 PRINT

৫ দিনের রিমান্ডে খালেদার ব্যক্তিগত সহকারী ও ছাত্রদল সভাপতি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) শাহবাগ থানার একটি মামলায় শিমুল বিশ্বাসকে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকেও গতকাল (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টন এলাকা থেকে গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাকে পাঁচ দিনের রিমান্ড  আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.