Sylhet Today 24 PRINT

বিএনপির ৩ দিনের কর্মসূচী ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার অনশন করবে বলে এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রুহুল করবির রিজভী। এই রায়ের প্রতিবাদে গতকাল শুক্রবার ও আজ সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে রাখা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.