Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।

বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধন শেষে ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে সোমবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার শামসুজ্জামান দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.