Sylhet Today 24 PRINT

গৃহপরিচারিকাকে খালেদার সঙ্গে থাকার অনুমতি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রবেশ ও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেয়া হয় ওই গৃহপরিচারিকাকে।

কারা অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী কারাবিধির আলোকে ফাতেমাকে পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.