Sylhet Today 24 PRINT

আমাদের ভালোবাসার দিন ফুরিয়ে গেছে: রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

"আগামীকাল ভালোবাসা দিবস। আমি শুনেছি যে, ২-৩ দিন যাবত ফুলের দাম বেড়ে গেছে। আগামীকাল দাম আরও বেড়ে যাবে। তবে এতে আমাদের তেমন ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমাদের। কারণ, আমাদের ভালোবাসার দিন ফুরিয়ে গেছে। তোমরা ভালোবাসা করো, আপত্তি নাই। তবে হুশবিশ করে করো। সাবধানে করতে হবে" বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে ভালোবাসা দিবস নিয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, ‘আমরা তো শুনতাম, ‘সখি ভালোবাসা কারে কয়’, এরপরে আছে, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, আবার ‘আশা ছিলো ভালোবাসা ছিলো’ ভালোবাসা দিবসে এসব গান অনেকেই মনে মনে আওড়ান।’

ভালোবাসার ক্ষেত্রে সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন,  ‘ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসার নামে অভিনয় করা ভালো না, প্রতারণা করাও ভালো না। সুতরাং সবাইকে এ ব্যাপারে সাবধান থাকা উচিৎ। ভালোবাসার সুবিধাজনক স্থান হলো বিশ্ববিদ্যালয়। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, পড়ার সুযোগও পাইনি। সুতরাং ভালোবাসা-বাসিও করতে পারিনি। কলেজে লেখাপড়া করেছি, ওখানে সুযোগ সুবিধা অনেক কম ছিল।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.