Sylhet Today 24 PRINT

আজ আংশিক সূর্যগ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় ভোর ৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে।  সর্বোচ্চ গ্রহণ সময় দুই ঘণ্টা ৫১ মিনিট। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।

গ্রহণটি বাংলাদেশে দেখা যাবে না। তবে দক্ষিণ জর্জিয়া, প্রশান্ত মহাসাগর, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনায় এ ঘটনা প্রত্যক্ষ করা যাবে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু মহাশাখার বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞান ও মহাকাশ গবেষণা সংগঠন অনুসন্ধিৎসু চক্র জানায়, গ্রহণটি বাংলাদেশ সময় রাত (১৬ ফেব্রুয়ারি) ১২টা ৫৫ মিনিট ৫১ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে রাত ৪টা ৪৭ মিনিট ৮ সেকেন্ডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.