সিলেটটুডে ডেস্ক | ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট বৌদ্ধ বিহার অডিটোরিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ধর্মদেশনা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশন'র মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম থেকে আগত ভিক্ষু সংঘ ও স্থানীয় ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৭, ৮ ও ৯ নং(সংরক্ষিত) ওয়ার্ড এর কাউন্সিলর মোছাৎ. রেবেকা বেগম রেনু। নয়াবাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়।
এছাড়া সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অরুন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া, উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, অমর কুমার চাকমা, দিলীপ বড়ুয়া, সাধন কুমার চাকমা, ডা. এস কে বড়ুয়া, দিবাকর বড়ুয়া, প্রণব বড়ুয়া টিটু, প্রকৌশলী রাজু বড়ুয়া, সহসভাপতি শান্তি বিকাশ চাকমা, প্রকৌশলী সাজু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক অমৃত চাকমা, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, ধর্মীয় সম্পাদক রবীন্দু চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক পলাশ বড়ুয়া, বড়চোকা চাকমা, জয়ধন বড়ুয়া, সুজন বড়ুয়া, রাজু বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম থেকে আগত ভিক্ষু সংঘ ধর্মদেশনায় বলেন, পৃথিবীর মানুষ যদি স্ব-স্ব ধর্মের মর্মবাণী সঠিকভাবে পালন করেন তবে দেশ, সমাজ তথা পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। পরে ভিক্ষু সংঘ বিশ্ব শান্তি কামনায় ত্রিপিটক থেকে মঙ্গল সূত্র পাঠ করেন।
অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মেয়র অডিটোরিয়াম নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং খুব দ্রুত শেষ করার জন্য কর্পোরেশনের উন্নয়ন কাজে দায়িত্বরত কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বৃহত্তর সিলেটের একমাত্র বৌদ্ধ বিহারের সকল উন্নয়ন কাজে সিলেট সিটি কর্পোরেশন সাথে থাকবেন বলে আশ্বাস দেন মেয়র।