সিলেটটুডে ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের অনুলিপি সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেয়া হবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবীদের এ তথ্য জানান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।
সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এরই প্রেক্ষিতে আদালত অনুলিপি আগামীকাল (সোমবার) প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৫ আদালত। অন্য আসামি ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেন। রায়ের পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেওয়া হয়।