Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

ফাইল ছবি

সম্প্রতি বিদেশ সফরকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এই বিদেশ সফর নিয়েই মূলত সংবাদ সম্মেলন করবেন তিনি। বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এলেও সাংবাদিকদের জিজ্ঞাসা অধিকাংশ সময় থাকে দেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে।

ফলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার দণ্ডের পর শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনেও বিষয়টি যে আলোচনায় উঠবে তেমনটাই ধারণা করা হচ্ছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.