Sylhet Today 24 PRINT

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো'র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।

তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।

খবর: বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.