Sylhet Today 24 PRINT

ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ‘হোতার’ জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত গ্রেপ্তার রকিবুল হাসান এছাহী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা ১০ হাজার টাকা মুচলেকায় এছাহীর জামিন মঞ্জুর করেন।

প্রশ্ন ফাঁসের মূল হোতা রকিবুল এতে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা রকিবুলকে গত ১১ ডিসেম্বর গ্রেপ্তারের পর সিআইডির অরগানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ইন্দিরা রোডের যে ছাপাখানায় ছাপা হতো সেটির কর্মচারী খান বাহাদুরের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে তা বিক্রি করত প্রতারক চক্র।

রকিবুল ছাড়াও আরো চার আসামি জামিন পেয়েছেন। তারা হলেন- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি, তানভীর আহমেদ, সুজাউর রহমান সানা ও আজিজুল হাকিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.