Sylhet Today 24 PRINT

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

কোটা প্রথার সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ব্যানারে কয়েকশ শিক্ষার্থী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার থেকে সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এ স্লোগান দিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। এরপর তারা জাদুঘরের সামনে অবস্থান নেয়।  

শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিভিন্ন প্ল্যাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেছেন। প্ল্যাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.