Sylhet Today 24 PRINT

রাঙ্গামাটিতে অনির্দিষ্ট্যকালের ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার সকাল ১১টা থেকে শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

রাঙ্গামাটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার সকাল ১১টা থেকে শহরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রাঙ্গামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে কয়েক দফায় সংর্ঘষের ঘটনায় গত ৪ দিন ধরে ১৪৪ ধারা ও দুই দিন কারফিউ জারী করা হয়।

রাঙ্গামাটিতে উদ্বুদ্ধ এই সংঘাতময় পরিস্থিতি ক্রমে শান্ত হয়ে আসলে রাঙ্গামাটি জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক শামসুল আরেফিন আজ সকাল ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের আদেশ দেন। এই আদেশ দুপুরে শহরের মাইকযোগে প্রচার করা হয়।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ায় শহরের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে ও অভ্যন্তরীন রুটে হালকা যানবাহন চলাচল করছে।

এদিকে রাঙ্গামাটিতে গত দুইদিনের সংর্ঘষের ঘটনায় কোতয়ালী থানায় পুলিশ বাদী হয়ে ৪টি মামলা দায়ের করেছে। কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতিয়াজ জানান, এই মামলায় এই পর্যন্ত ৮জনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.